ড. তাসকুরুন নেসা সংকলিত ‘সহজ কুরআন শিক্ষা’ বইটিতে অত্যন্ত প্রাঞ্জল ও নিখুঁত পদ্ধতিতে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত শেখার কৌশল আলোচনা করা হয়েছে। সঠিক মাখরাজ, তাজবীদ ও মৌলিক নিয়মাবলী সহজে আয়ত্ত করার জন্য এটি একটি চমৎকার নির্দেশিকা। এখন বইটির ই-বুক বা PDF ভার্সন সংগ্রহ করে যে কেউ ঘরে বসেই কুরআন শিক্ষার সফর শুরু করতে পারেন।
অন্যদের বিশেষ সহযোগিতা ছাড়া সহজভাবে যারা কুরআন শিখতে চান, বইটি তাদের জন্যে সহায়িকা হতে পারে। বিশেষ করে যারা পূর্বে কুরআন পড়া শিখেছিলেন কিন্তু দীর্ঘ দিন চর্চা না থাকার কারনে নিয়ম-কানুনগুলো ভুলে গেছেন বইটি তাদের জন্যে খুবই কার্যকরী হতে পারে।